1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৪ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৪

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করে রাণীশংকৈল থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ৫০ বিজিবি ব্যাটালিয়নের ধর্মগড় বিওপি ক্যাম্পের একটি টহল দল সীমান্তের ৩৭৪/১ নং পিলারের বিপরীত দিক থেকে চারজনকে আটক করে। আটককৃতরা হলেন হরিপুর উপজেলার মারাধার গ্রামের ইলিয়াস আলী (৭২), আব্দুল রাজ্জাক (৫৫), কামাল হোসেন (৩৫) এবং বাদশা মিয়া (৩২)।

আটককৃতদের মধ্যে ইলিয়াস আলী জানান, গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে তারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। ঘাস কেটে ডাঙ্গীপাড়া নামক স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি তাদের আটক করে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার কর্তব্যরত এএসআই মিজানুল ইসলাম সজীব জানান, ধর্মগড় বিওপি’র নায়েক আজাহারুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। রাতেই মামলাটি রুজু করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট