1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের ট্রান্সফরমার চুরি হওয়া আটক কাহারোলে। - নব দিগন্ত ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের ট্রান্সফরমার চুরি হওয়া আটক কাহারোলে।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চুরি হওয়া তিনটি ট্রান্সফরমার ও ট্রাকসহ শহিদুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৭ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দিনাজপুর জেলার কাহারোল এলাকা থেকে ট্রান্সফরমারসহ তাকে গ্রেফতার করে।

জানাযায়, উপজেলার পাটাগাড়া কাদিরহাট এলাকার দবিরুল ইসলামের সেচপাম্পের ট্রান্সফমার চুরি হয়। চুরি হওয়া ট্রান্সফরমার গুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল মর্মে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল, কাহারোল, বীরগঞ্জ থানা পুলিশ যৌথ ভাবে ধাওয়া করে ট্রাকটিকে। শেষে ভোর ৬ টার দিকে কাহারোল এলাকা থেকে (ঢাকা মেট্রো-ট ২২-৫৮-৯৯) ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎতের এজিএম আজিজুর রজমান বাদী হয়ে রংপুর জেলার বদরগঞ্জ থানার মুন্সিপাড়া এলাকার মিনহাজুল আলমের ছেলে শহিদুল ইসলাম কে আসামী করে থানায় মামলা করে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এরা চোর সিন্ডিকেটের মুল হোতা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এউপজেলায় আরো হারিয়ে যাওয়া ট্রান্সফমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট