1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে হরিপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে হরিপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিদিনই ভক্ত ও দর্শনার্থীদের ঢল নেমে আসছে। ছোট-বড়, নারী-পুরুষ নির্বিশেষে সবাই মেতে উঠেছে আনন্দ ও ভক্তির আবহে।

বুধবার (মহা নবমী) দুপুরে হরিপুর উপজেলার সার্বজনীন পূজা মণ্ডপ ও কেন্দ্রীয় নাট মন্দির মনোহরদীতে গিয়ে দেখা যায়—ভক্তদের অংশগ্রহণে পূজা পরিণত হয়েছে এক মহামিলনমেলায়।

হরিপুর কেন্দ্রীয় নাট মন্দির ও সার্বজনীন পূজা মণ্ডপের সভাপতি যুগল দাস জানান আজ পূজার চতুর্থ দিন, মহা নবমী চলছে। এখনো পর্যন্ত খুব সুন্দর ও সুচারুভাবে পূজা সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় কোনো ধরনের সমস্যা বা বিঘ্ন সৃষ্টি হয়নি।”

এ সময় পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক অক্ষয় কুমার, সভাপতি যুগল দাসসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য সদস্য ও বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

স্থানীয় পূজামণ্ডপগুলোতে সার্বজনীন অংশগ্রহণে বিরাজ করছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট