1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিবি যশোরের অভিযানে রিয়াল প্রতারকচক্রের ০২ (দুই) সদস্য আটক - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে বেনাপোলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যানের বৈঠক দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে রাণীশংকৈলের প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে পরিবারের আহাজারি লাল শাড়িতে আসবি আমার ঘরে –নতুন স্যাড রোমান্টিক গানে মুগ্ধতা ছড়াচ্ছেন রিয়াদ আহসান ডিবি যশোরের অভিযানে রিয়াল প্রতারকচক্রের ০২ (দুই) সদস্য আটক যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত গ্রেফতার করতে গিয়ে বিপাকে পুলিশ, মাথা ফাঁটিয়ে পালালো আসামি খুলনা রেঞ্জে ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে এপ্রিল ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বর্ষবরণের প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বর্ষবরণের প্রস্তুতি। যশোর বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে ৯ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

ডিবি যশোরের অভিযানে রিয়াল প্রতারকচক্রের ০২ (দুই) সদস্য আটক

মোঃ মনা যশোর
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
ইং-০৯/০৪/২০২৬ তারিখ ১০:৩৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন পৌরসভাস্থ ০৫ নং ওয়ার্ডের কারবালা জামে মসজিদের সামনে আমতলায় অত্র মামলার বাদী মোঃ আব্দুল বারী (৪৫) সহ স্থানীয় আরো অনেকে অবস্থানের সময় দুইজন প্রতারক বাদীর কাছে এসে বলে যে, তাদের কাছে সৌদি রিয়াল আছে, সৌদি ১০০ রিয়ালের ০১ টি বান্ডিল আছে যা বাংলাদেশে ৩,০০,০০০/- টাকায় বিক্রয় হবে কিন্তু আসামীদ্বয় বাদীকে ২,০০,০০০/- টাকা দিতে বলে। বিষয়টি বাদীর কাছে সন্দেহ হলে ডিবি পুলিশ’কে সংবাদ দিলে ডিবি যশোরের এসআই(নিঃ)/ জনাব মোঃ কামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী মোঃ জমশেদ শেখ (৬০) ও  মোঃ জাহাঙ্গির মিয়া (৩৮)’ দেরকে আটক করেন।স্থানীয় লোকজনের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ জমশেদ শেখ ও মোঃ জাহাঙ্গীর মিয়াকে ডিবি পুলিশ নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করেন। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় যে, আসামী জমশেদের ডান হাত থাকা সাদা রংয়ের বাজার করা ব্যাগের মধ্যে গামছায় মোড়ানো পুরাতন লুঙ্গির ভিতরে ০৪ টি ১০০ রিয়াল(সৌদি) আছে। যা আসামীদ্বয় সাধারন জনগনকে দেখিয়ে প্রতারনা করে। ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজসে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা সৌদি রিয়াল নিজেদের দখলে ও নিয়ন্ত্রনে রেখে প্রতারনা মূলকভাবে অর্থ আত্মসাৎ এর চেষ্টাকালে ধৃত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে।

আসামীদের নাম ও ঠিকানাঃ-
১। মোঃ জমশেদ শেখ (৬০)
পিতা- মৃত আচন শেখ @ আচম শেখ
সাং- সোনাখোলা পশ্চিমপাড়া, ইউপি- আলগী, পোষ্ট- ভাঙ্গা, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর 

এ/পি- সাং- দৌলদিয়া(চুনরীপাড়া), ০৯ নং ওয়ার্ড, ইউপি- আলকদি, থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা। 

২। মোঃ জাহাঙ্গির মিয়া (৩৮)
পিতা- মৃত বিল্লাল মাতুব্বর
সাং- সুতারকান্দা (পূর্বপাড়া)
থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর।

জব্দঃ
১।০৪টি ১০০ রিয়াল (সৌদি)
২।০২টি ছোট গামছার টুকরা
৩।০৩টি পুরাতন লুঙ্গি

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট