1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় আন্তর্জাতিক পহেলা মে দিবস পালিত  - নব দিগন্ত ২৪
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে উল্লাপাড়াবাসীর সংবর্ধনা ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজের ভিডিও ভাইরালে শোকজ প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব

ডিমলায় আন্তর্জাতিক পহেলা মে দিবস পালিত 

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

মোঃমামুন নীলফামারী প্রতিনিধি

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভাব গাম্ভীর্য্যের   সহিত নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ডালিয়া নতুন বাজারে আন্তর্জাতিক পহেলা মে দিবস পালিত হয়েছে।

 

নতুন বাজার ত্রিশ চুয়াত্তর ট্রাক্টটর  শ্রমিক ইউনিয়ন ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে, ডালিয়া নতুন বাজার থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে ডালিয়া ১ নং বাজারে গিয়ে জিরো পয়েন্ট মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়।

এতে বক্তব্য দেন

সামছুল ইসলাম সভাপতি খালিশা চাপানি ইউনিয়ন শাখা শ্রমিক দল ও ত্রিশ চুয়াত্তর সভাপতি, ট্রাকটর শ্রমিক ইউনিয়ন ডালিয়া শাখা।সাইফুল ইসলাম সভাপতি দুইশত বিশ, বাস ও মিনিমাস শ্রমিক ইউনিয়ন ডালিয়া শাখা ও খালিশা চাপানী ইউনিয়ন শাখা বিএনপি। । ,ওবায়দুর রহমান সভাপতি কৃষক দল খালিশা চাপানী ইউনিয়ন শাখা। রমজান আলী ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সিবিএ।সুরুজ্জামান সিনিয়র সহসভাপতি শ্রমিক দল খালিশা চাপানী ইউনিয়ন শাখা সহ আরও অনেকে।

এ সময় বক্তারা শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের ব্যাপারে মালিক পক্ষকে হুশিয়ার করে বলেন শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে অর্থনৈতিক চাকা নির্ভর করে শ্রমিকের উপরে।।শ্রমিকগণ  আমাদের ভাই তারা কোন অবহেলার পাত্র নয়। শ্রমিকের ন্যায্য পাওনা আদায়ের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

আয়োজনে শ্রমিক দল খালিশা চাপানী ইউনিয়ন শাখা ডিমলা নীলফামারী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট