
মোঃমামুন ডিমলা নীলফামারী প্রতিনিধি
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ আর ঈদের এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সারাদেশের ন্যায় ১১মার্চ ২০২৬ ইং (বুধবার) সকাল ১০ টায় নীলফামারীর ডিমলা উপজেলা নাউতারা ইউনিয়ন পরিষদ এ ৫১৬৭ টি দরিদ্র, অসহায় ছিন্যমূল পিছিয়ে পড়া পরিবারের মাঝে প্রত্যেকে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি চেয়ারম্যান ৬নং নাউতারা ইউনিয়ন পরিষদ।
জনাব মোঃ ওয়াসিম ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা ডিমলা।জানাব মোঃ আনিছুর রহমান ইউপি প্রশাসনিক কর্মকর্তা নাউতারা।বিতরণের সময় সকল ইউপি সদস্য মহিলা সদস্য গ্রাম পুলিশ সহ অত্র এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান বলেন এই চাল হল গরিব অসহায়দের হক,তারা যেন সঠিকভাবে পেয়ে থাকেন প্রতি বছরের মত এবারও সকলের সহযোগীতায় সেই চেষ্টায় করেছি ইনশাল্লাহ। তিনি আরও বলেন বিশেষ করে ইউপি সদস্য ও গ্রাম পুলিশ এর সহযোগিতায় প্রতিটি পরিবার সঠিকভাবে যাচাই বাছাই করে শুধুমাত্র যারা পাওয়ার উপযোগী তাদেরকে এই সুবিধার আওতায় আনা হয়েছে।সকলের সহযোগিতায় সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে বিতরণ কাজ সম্পন্ন হয়েছে।
বাস্তবায়নে ত্রাণ ও দুর্যেগ ব্যবস্থাপণা মন্ত্রণালয় ডিমলা নীলফামারী আয়োজনে,নাউতারা ইউনিয়ন পরিষদ ডিমলা নীলফামারী।