1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শরীফ ওসমান হাদীর দোয়া অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শরীফ ওসমান হাদীর দোয়া অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

মোঃমামুন নীলফামারী প্রতিনিধি

সারা দেশের ন্যায় ২০ডিসেম্বর শনিবার নীলফামারীর ডিমলা উপজেলায় শরীফ ওসমান হাদীর মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুরুতে শরীফ ওসমান হাদীর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা কাজী হাবিবুর রহমান নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা অধ্যাপক মুজিবুর রহমান আনীর বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা ডিমলা। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন এ্যাডভোকেট মামুনার রশিদ পাটোয়ারী সহকারী সেক্রেটারি নীলফামারী জেলা শাখা। মাওলানা ওয়াহেদুজ্জামান বাবুল বাংলাদেশ জামায়াতে ইসলামী বায়তুল মাল সেক্রেটারি ডিমলা উপজেলা শাখা সহ ডিমলা উপজেলার সকল ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন ওসমান হাদীর মৃত্যু একটি পরিকল্পিত ঘটনা। এই ঘটনার সাথে যারা জরিত আছে তাদের প্রত্যেককে খুঁজে বের করে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের দোষরদের বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে এবং ভবিষ্যতে যেন আর কারও উপর এধরনের নেক্কারজনক কাজ করতে না-পারে সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
শরীফ ওসমান হাদী ছিল একজন সত্যবাদী ও ন্যায় পরায়ন আদর্শের সৈনিক।সে যেন পরকালে গিয়ে মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিফ করেন আমিন।
পরিশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী হাবিবুর রহমান নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা।
আয়োজনে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা সকল অঙ্গসংগঠন ডিমলা নীলফামারী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট