1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় মসজিদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধে আদালতের রায়ে নিষ্পত্তি - নব দিগন্ত ২৪
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

ডিমলায় মসজিদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধে আদালতের রায়ে নিষ্পত্তি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

মোঃমামুন ডিমলা নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আদর্শ পাড়া জামে মসজিদের জমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটিয়ে আদালতের রায় হয়েছে মসজিদের পক্ষে । এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
জানা যায়, সিএস ও এসএ খতিয়ান অনুযায়ী মসজিদের নামে মোট ৩৩ শতাংশ জমি থাকলেও পরবর্তীতে বিএস রেকর্ডে মাত্র ৫ শতাংশ জমি মসজিদের নামে অন্তর্ভুক্ত হয়। অবশিষ্ট জমি ভুলক্রমে এরশাদুল হক ননী চৌধুরীর নামে রেকর্ড হয়ে যায়। এ নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা বিরাজ করছিল।
পরবর্তীতে জমির সঠিক মালিকানা পুনঃনির্ধারণের লক্ষ্যে বিষয়টি নীলফামারীর বিজ্ঞ আদালতে উত্থাপন করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও পর্যালোচনার পর অবশেষে গত ১৫ এপ্রিল আদালত মসজিদের পক্ষে রায় প্রদান করেন, যা এলাকাবাসীর জন্য স্বস্তির বার্তা বয়ে আনে।এ বিষয়ে মসজিদ সভাপতি জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান, মোকলেছুর রহমান বিএসসি ও আইনুল হক বলেন, “আমাদের এলাকার মানুষ শান্তিপ্রিয়। আমরা সবাই মিলেমিশে বসবাস করতে চাই। ধর্মীয় মূল্যবোধ লালন করা আমাদের সকলের দায়িত্ব। মসজিদ আল্লাহর ঘর—এটি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা সবার নৈতিক কর্তব্য। তাই সকল ভেদাভেদ ভুলে মসজিদকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”স্থানীয়দের মতে, আদালতের এ রায় শুধু জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিই নয়, বরং সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় ঐক্য জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকাবাসী আশা করছেন, এখন আর কোনো বিভ্রান্তি বা মতবিরোধ থাকবে না এবং সবাই একসাথে মসজিদ কেন্দ্রিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট