1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ীকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করেছে ডিবি পুলিশ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :

ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ীকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করেছে ডিবি পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম (অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিন), ঢাকা জেলা এর নেতৃত্বে একটি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬/১১/২০২৫ খ্রিষ্টাব্দ ২১.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ০১। মোঃ রাব্বী হোসেন (২৬), পিতা-মৃত রবি মিয়া, মাতা-মৃত গুলশানারা বেগম, সাং-আতাসুর পশ্চিমপাড়া, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা‘কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করিয়া ধৃত আসামী মোঃ রাব্বী হোসেন (২৬) এর বিরুদ্ধে ০২ টি মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-১৫, তারিখ-১৬/১১/২০২৫ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট