1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলা দোহার থানা কর্তৃক গনধর্ষণ মামলার ০২ জন আসামী গ্রেফতার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ঢাকা জেলা দোহার থানা কর্তৃক গনধর্ষণ মামলার ০২ জন আসামী গ্রেফতার

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
প্রেস রিলিজ
তারিখ-১৬/০৬/২০২৫
জেলা পুলিশ, ঢাকা।
গত ইংরেজি ১৪/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকা হইতে ১৫/০৫/২০২৫ রাত অনুমান ০১.৩০ ঘটিকা পর্যন্ত আসামী ১। সিফাত হোসেন ওরফে মনি (২২), পিতা-খোকা মিয়া, সাং-উত্তর জয়পাড়া চৌধুরি পাড়া, ২। মুশফিকুর রহমান ওরফে অপু (২২), পিতা-জুলহাস বেপারী, সাং-দক্ষিণ জয়পাড়া মাঝি পাড়া, ৩। আবির হোসেন (২০), পিতা-জাহাঙ্গীর আলম, সাং-দক্ষিন জয়পাড়া, সর্ব থানা-দোহার, জেলা-ঢাকাসহ অজ্ঞাতনামা একজন আসামী জনৈক নাঈম হোসেন এর মেয়ে (১৫) কে দোহার থানাধীন দোহার পৌরসভা খাড়াকান্দা সাকিনস্থ পালবাড়ী ব্রীজ সংলগ্ন রাব্বিল এর গ্যারেজ ঘরের ভিতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম এর পিতা বাদী হয়ে দোহার থানায় অভিযোগ করলে দোহার থানার মামলা নং- ১৪, তারিখ- ১৬/০৫/২০২৫ খ্রিঃ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(৩) রুজু হয়। উক্ত মামলার ঘটনায় ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনায় দোহার থানার একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে ইংরেজি ১৫/০৫/২০২৫ তারিখ আসামী ১। সিফাত হোসেন ওরফে মনিকে ডিএমপির বংশাল থানা এলাকা হইতে এবং আসামী ২। মুশফিকুর রহমান ওরফে অপুকে নবাবগঞ্জ থানা এলাকা হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের পিসি/পিআর পর্যালোচনা করে আসামী সিফাত হোসেন ওরফে মনির বিরুদ্ধে ০৫ টি মামলা এবং মুশফিকুর রহমান ওরফে অপুর বিরুদ্ধে ০২ টি মামলা পাওয়া যায়। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট