1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা থেকে চুরি করা ট্রাক যশোরে এনে কেটে বিক্রি করার সময় ডিবি যশোর কর্তৃক উদ্ধার ও ট্রাক কাটা চক্রের মূল হোতা গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ঢাকা থেকে চুরি করা ট্রাক যশোরে এনে কেটে বিক্রি করার সময় ডিবি যশোর কর্তৃক উদ্ধার ও ট্রাক কাটা চক্রের মূল হোতা গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
দক্ষিণ কেরানীগঞ্জ থানা মামলা নাম্বার-২৩, তারিখ ১১/১০/২৫ খ্রিঃ ধারা ৩৭৯ পেনাল কোড মূলে মামলা তদন্তকারী অফিসার এসআই মনির হোসেন, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা জেলা অধিযাচনপত্রের মাধ্যমে উল্লেখিত মামলার আসামি গ্রেফতার ও চোরাই কার্গোট্রাক (ওপেন) যা রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ড-১১-৭৪৭২ উদ্ধার নিমিত্তে আইনগত সহায়তা চান।

পরবর্তীতে ডিবি অফিসার ইনচার্জ ও এসআই অলক কুমার দে পিপিএম এবং সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম পুলিশি কলাকৌশল প্রয়োগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইং- ১১/১০/২০২৫ খ্রিঃ ২২ঃ০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন বকচর এলাকার শাহজাদা মটরস্, প্রোপাইটার- মাসুদ আলম এর পুরাতন মোটর পার্টস গাড়ি কাটার মাঠ হতে ট্রাকটির বডি ইঞ্জিন সহ জব্দ করে এবং মাসুদ আলম (৫৩)কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাসুদ আলম জিজ্ঞাসাবাদে জানান, ট্রাকটির সামনের কেবিন অংশটি কোতোয়ালী থানার মুড়লী মোড়ে আমিনের গ্যারেজ রাখা আছে। মুড়লী মোড় আমিন এর গ্যারেজ হতে কেবিনটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে জেলা ডিবি (দক্ষিণ), ঢাকা এর অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী অফিসারের নিকট আসামী সহ ট্রাকটি সোর্পদ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ
১। মোঃ মাসুদ আলম (৫৩)
পিতা-মোঃ নুরুল হুদা
মাতা-জোহরা বেগম
সাং-পূর্ব বারান্দী পাড়া, আমতলা
থানা- কোতোয়ালী
জেলা- যশোর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট