1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
তৃণমূল শক্তিশালী করতে মাঠে বিএনপি— গুইমারায় তিন ইউনিয়নের সমন্বিত সাংগঠনিক সভা - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

তৃণমূল শক্তিশালী করতে মাঠে বিএনপি— গুইমারায় তিন ইউনিয়নের সমন্বিত সাংগঠনিক সভা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার তিন ইউনিয়নের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক সভায় গুইমারা সদর, হাফছড়ি, এবং সিন্দুকছড়ি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ মাহবুব আলীর সঞ্চালনায় ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে শুরু হওয়া সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, “তরুণরাই হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ। আগামীর নেতৃত্ব গঠনে তাদের রাজনৈতিক চেতনা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ভোটের অধিকার যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম. এন. আবছার। তিনি বলেন, “দলীয় প্রতীক “ধানের শীষ”-এর বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।”

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গুইমারা উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ:রব রাজা, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।

বক্তারা বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে জনগনকে ভালোবাসা দিয়ে পাশে রেখে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট