1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পরবর্তী নাশকতা এড়াতে কঠোর অবস্থানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পরবর্তী নাশকতা এড়াতে কঠোর অবস্থানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য
পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
মহোদয়ের নির্দেশনা মোতাবেক অপরাধ দমন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক যেকোন নাশকতা মূলক কর্মকান্ড দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন্স) জনাব তারেক আল মেহেদী মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলার ৭ টি থানার গুরুত্বপূর্ণ স্থানে একযোগে ০৭ টি চেকপোস্টে নিরবিচ্ছিন্নভাবে তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ, থানা-ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারের জন্য এই বিশেষ চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ৪৮ ঘন্টায় ৩৮০ টি মোটরসাইকেল ও ৪৫৮ টি বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়েছে। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে (ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস, রুট পারমিট ইত্যাদি) ৪৪ টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

সাধারণ জনগণের মনে শঙ্কা দূরীকরণ এবং নির্বাচনে মনোনয়নপ্রাপ্তদের নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করতে জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট