1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ১৯ জনের নামে মামলা, আটক-২ - নব দিগন্ত ২৪
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ১৯ জনের নামে মামলা, আটক-২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের ঘটনায় কলেজ শাখার (নিষিদ্ধ) সভাপতি জায়েদ প্যাদাকে ১ নম্বর আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোট ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এমাম হোসেন ও রুবেল হোসেন নামে দুইজনকে আটক করেছে।

জানা গেছে, এর আগে গত রবিবার সকালে উপজেলার সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে জয় বাংলা” ও হটাও ইউনূস, বাঁচাও দেশ” স্লোগান দেন।

মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বাদী হয়ে মামলা দায়ের করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, “নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় মামলা হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বার্তা প্রেরকঃ-
সাকিব হোসেন,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
আারিখঃ-১০/১১/২০২৫ইং

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট