1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৭/০৯/২০২৫ খ্রি. দুপুর ১২.৩০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবে সিএমপি’র আগস্ট/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়।

এসময় কমিশনার মহোদয় তার বক্তব্যে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল বিভাগের উপ-পুলিশ কমিশনারগণকে তাদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন। তিনি মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে জোরদার ব্যবস্থা গ্রহণসহ আরো গতিশীল হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

উক্ত সভায় পুলিশের দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল-এ গমনকারী সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মাহফুজুর রহমান ও পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) জনাব মোঃ রেজাউল করিম দ্বয়কে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান সিএমপি কমিশনার মহোদয়।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট