1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প আজ ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় আকস্মিক পরিদর্শন করেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্সের খাবার ব্যবস্থা, আবাসন, লজিস্টিকস, ছুটি ও সার্বিক সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। এ সময় তিনি ক্যাম্প ইনচার্জ, সহকারী ইনচার্জসহ উপস্থিত সকল পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় ক্যাম্প এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে নিয়মিত পুলিশী টহল জোরদার, মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একইসঙ্গে আইনানুগ সেবা প্রত্যাশীদের দ্রুত ও মানসম্মত পুলিশী সেবা নিশ্চিতকরণসহ জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

তিনি ক্যাম্প এলাকায় মাদক ও চোরাকারবারি দমন, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট