1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গুইমারায় দোয়া ও মিলাদ মাহফিল - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গুইমারায় দোয়া ও মিলাদ মাহফিল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

সদ্যপ্রয়াত মরহুম দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাফছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৩টায় গুইমারাস্থ জালিয়াপাড়া ইসলামিয়া মাদ্রাসার মাঠে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এক ধর্মীয় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম সুমন এবং গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগসহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের সংকটময় সময়ে তিনি বারবার গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছেন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

বক্তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্বগুণ নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয়। তাঁর দেখানো পথে চলেই একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট