1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দেশ থাকলে আমরা সবাই থাকবো, আমি কোন পন্থী বুঝিনা আমি বাংলাদেশ বুঝি: পুলিশ সুপার, খুলনা - নব দিগন্ত ২৪
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু

দেশ থাকলে আমরা সবাই থাকবো, আমি কোন পন্থী বুঝিনা আমি বাংলাদেশ বুঝি: পুলিশ সুপার, খুলনা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
[10 January 2026]
আজ পাইকগাছা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান।

উক্ত অনুষ্ঠানে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। থানা এলাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দৈনন্দিন আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা পুলিশ সুপার মহোদয়ের নিকট তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় সকল সমস্যা সমাধানের আশ্বাসের পাশাপাশি মাদক,অস্ত্র ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং আগামীতে আরো অভিযান পরিচালনায় সকল সুধী জনের সার্বিক সহযোগিতা চান।

সভা শেষে তিনি থানায় কর্মরত অফিসার এবং ফোর্স এর উদ্দেশ্যে আগামী সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে করতে আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ; জনাব মোঃ আমির হামজা, সহকারী পুলিশ সুপার, ডি-সার্কেল; জনাব মোঃ গোলাম কিবরিয়া, অফিসার ইনচার্জ পাইকগাছা থানা সহ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও সুধীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট