1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নওগাঁ মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

নওগাঁ মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা এক বালুবোঝাই ট্রাককে আরেক পাথরবোঝাই ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীগামী এক বালুবোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়ানো ছিল। ট্রাকচালক ও হেলপার পাশের এক পেট্রোল পাম্পে ওয়াশরুমে যান। এ সময় একই দিক থেকে আসা অপর পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে বালুবোঝাই ট্রাকটি রাস্তার নিচে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের হেলপার নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ট্রাকের চালককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মান্দা থানার ওসি মো. মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহত হেলপারের নাম পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট