1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ২য় ব্যাচের প্রশিক্ষণ শুরু - নব দিগন্ত ২৪
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চলনবিলের শাপলা বিক্রিতেই ভাগ্য বদল আব্দুল আলিমের রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ২য় ব্যাচের প্রশিক্ষণ শুরু

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১১ অক্টোবর ২০২৫ খ্রি. (শনিবার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়। ০৩ (তিন) দিন মেয়াদী এই প্রশিক্ষণ কার্যক্রমে ৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনোযোগ ও আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবনির্বাচন আচরণবিধি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।” এইপ্রশিক্ষণ কার্যক্রম ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্তচলমান থাকবে। নারায়ণগঞ্জ জেলার আনুমানিক
১৯০০ জন পুলিশ সদস্যসহ পিবিআই, সিআইডি, নৌ পুলিশ, শিল্প পুলিশের সদস্যদের পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব তাসমিন আক্তার,
পিপিএম, অতিরিক্ত পুলিশ
সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) সহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট