1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি আটক - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ :

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিনারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর দিক নিদের্শনা মোতাবেক এসআই (নিঃ)/মোঃ জাকিরুল ইসলাম, এসআই (নিঃ)/মোঃ মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স সহ ০৯/১২/২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ২১.২৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লা শাপলা চত্ত্বর মায়া টি-স্টোর এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একজন ব্যক্তিকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা ১। জিহাদুল ইসলাম (২০), পিতা- জিয়াউর রহমান, মাতা-দেলোয়ারা বেগম, সাং- রঙ্গিখালী দক্ষিণ হ্নীলা, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার, বর্তমান সাং- পাইনাদি নতুন মহল্লা পিএমএর মোড়, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর জিহাদুল ইসলাম (২০) এর হেফাজত থেকে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট