1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নিষেধাজ্ঞায় দুমকিতে জেলেরা ব্যস্ত সময় পার করছে নৌকা মেরামতের কাজে - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

নিষেধাজ্ঞায় দুমকিতে জেলেরা ব্যস্ত সময় পার করছে নৌকা মেরামতের কাজে

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

সারাদেশে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞায় পটুয়াখালীর দুমকিতে জেলেরা ব্যস্ত সময় পার করছে মাছ ধরার নৌকা মেরামতের কাজে।

শনিবার (৪অক্টোবর) উপজেলার পায়রা নদীর পারে গিয়ে দেখা যায় অনেক জেলেরা তাদের মাছ ধরার জন্য ব্যবহৃত নৌকা গুলো নদীর পারে উঠিয়ে মেরামতের কাজ করছে। কেউ কেউ নৌকায় দিচ্ছে রং আবার কেউ কেউ করছে নৌকার ফাটল মেরামতের কাজ।

জেলে রামেশ্বর চন্দ্র দাস ও মানিক জানান, ২২ দিনের নিষেধাজ্ঞায় আমরা কেউ মাছ ধরবো না। এই ২২ দিন আমাদের কোনো কাজ নেই তাই আমরা নৌকামেরামতের কাজ করছি যেন নিষেধাজ্ঞা শেষ হওয়ার সাথে সাথে আমরা মাছ ধরতে পারি সেজন্য আমরা নৌকা মেরামত করে তৈরি করে রাখছি। জেলে গবিন্দ দাস বলেন, মা ইলিশ রক্ষায় সরকার ২২ দিন মাছ ধরা নিষেধ করছে এই জন্য আমরা মাছ ধরা বন্ধ করে দিছি। ২২ দিন পরে তাড়াতাড়ি যেন মাছ ধরতে যেতে পারি এই জন্য নৌকা মেরামত করে রাখছি। সরকার যে অবরোধ দিয়েছে এই অবরোধে আমাদের ২০ কেজি করে চাল দেয়। এই জন্য আমরা ২২ দিন মাছ ধরবো না।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, অনেক জেলে রাই নৌকা নদীর পাড়ে উঠিয়ে মেরামতের কাজ করছে এটা জেলেদের অনেক ভালো উদ্যোগ।এবং অনেক জেলেদের নৌকা এখনো নদীতে আছে তাদেরকেও আমরা নৌকা নদীর পারে উঠাতে বলেছি। না উঠালে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

বার্তা প্রেরক-
সাকিব হোসেন,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
তারিখঃ৪/১০/২০২৫ইং
মোবাঃ০১৬২৬৪৩৮৮২৫

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট