1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পড়াশোনায় অনুপ্রেরণা যোগাতে খুলনা মেট্রো পুলিশ লাইন হাই স্কুলে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ :

পড়াশোনায় অনুপ্রেরণা যোগাতে খুলনা মেট্রো পুলিশ লাইন হাই স্কুলে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ ৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ৯:৩০ ঘটিকায় খুলনা মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত উপস্থিতি, পাঠচর্চা ও ভালো আচরণে উৎসাহ প্রদানের লক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। শিক্ষার্থীদের শুধু পড়াশোনা করলেই হবে না; পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের জন্য জ্ঞান অর্জন করতে হবে। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) জনাব গোপী কিশোর রায় এবং পুলিশ লাইন হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ তরিকুল ইসলামসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট