1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পাইকগাছায় অপহরণ মামলা ধোঁয়াশা: প্রধান আসামি গ্রেফতার, স্কুলছাত্রী উদ্ধার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার দিঘীরপাড় খাল ও খাড়াকান্দি খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন সাভার মডেল থানাধীন জোরপুল বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন পেশাদার ছিনতাইকারী/ডাকাত দলের সদস্য আটক পাইকগাছায় অপহরণ মামলা ধোঁয়াশা: প্রধান আসামি গ্রেফতার, স্কুলছাত্রী উদ্ধার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে তৎপর বাংলাদেশ পুলিশ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে তৎপর বাংলাদেশ পুলিশ সাতক্ষিরা কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ ভারতে আটক ৭ বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর বগুড়া আদমদীঘিতে বিএনপি নেতা টিকনের ঈদ সামগ্রী পেলেন শতাধিক অসহায় দুস্থ কর্মী সাভার মডেল থানাধীন জোরপুল বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন পেশাদার ছিনতাইকারী/ডাকাত দলের সদস্য আটক ব্রাহ্মণবাড়িয়ায় সন্দেহ ভাজন নারীকে তল্লাশি করে গাঁজা উদ্ধার

পাইকগাছায় অপহরণ মামলা ধোঁয়াশা: প্রধান আসামি গ্রেফতার, স্কুলছাত্রী উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জি এম জিয়াউল হাসান (জিল্লুর)ষ্টাফ রিপোর্টার:
খুলনার পাইকগাছায় আলোচিত অপহরণ মামলায় পুলিশ গ্রেফতার করেছে প্রধান আসামি মান্না সরদার (২৫) কে। একই সঙ্গে তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে (১৬) বছরের নাবালক স্কুলছাত্রী সূচনা মন্ডলকে। মামলার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামের বাসিন্দা প্রশান্ত কুমার মন্ডল থানায় অভিযোগ দায়ের করেন, তার মেয়ে অপহৃত হয়েছে। মামলার প্রধান আসামি ছিলেন পাইকগাছার সরল গ্রামের আফসার সরদারের ছেলে মান্না সরদার।পুলিশি অভিযান ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১১ মার্চ) রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার আশুলিয়া এলাকা থেকে পাইকগাছা থানার পুলিশ আশুলিয়া থানার সহযোগিতায় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সময় তার হেফাজত থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, “গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে। উদ্ধারকৃত স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি গ্রহণের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”ঘটনার পেছনে প্রেমের জটিলতার ইঙ্গিত থাকলেও ভিকটিমের পরিবার দাবী করছে মেয়েকে জোরপূর্বক অপহরণ করা হয়েছে। অন্যদিকে আসামির পরিবার বলছে, সম্পর্ক সব উভয়ের স্বেচ্ছায় হয়েছে।
এ পরিস্থিতিতে এলাকায় ক্ষোভ ও বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, যদি এটি প্রেমজনিত ঘটনা, তাহলে কেন শুধুমাত্র ছেলেকে দায়ী করা হচ্ছে। তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানিয়েছেন, ভিকটিমের জবানবন্দি ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় শুধু গ্রেফতার নয়, সমাজের মনোভাব, কিশোর- কিশোরীর নিরাপত্তা এবং আইনের সংবেদনশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে। এলাকাবাসী আশা করছে, আদালত ন্যায্যতা নিশ্চিত করবে এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষতি রোধ করবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট