1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পানছড়িতে পারফরমেন্স বেজড গ্র্যান্টসের আওতায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

পানছড়িতে পারফরমেন্স বেজড গ্র্যান্টসের আওতায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি:

নিহত শিক্ষার্থীদের স্মরণে নিরবতা, মেধাবীদের স্বীকৃতিতে অনুপ্রেরণার বার্তা। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (SEDP)” স্কিমের আওতায় খাগড়াছিরি জেলার পানছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বুধবার (২২ জুলাই), উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সনদপত্র।

অনুষ্ঠানের শুরুতেই দিয়াবাড়ীতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরূপ চাকমা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সুলতান মাহমুদ (পুজগাং মুখ উচ্চ বিদ্যালয়)।

জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, “এই কোমলমতি শিক্ষার্থীদের অকাল মৃত্যু আমাদের হৃদয়বিদারক করে তুলেছে। শিক্ষা জীবনের শুরুতেই এমন করুণ পরিণতি সত্যিই কল্পনাতীত। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। শিক্ষা পরিবার হিসেবে আমরা সবসময় তাঁদের পাশে আছি।”

তিনি আরও বলেন, এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়—জীবন কতটা অনিশ্চিত। আমাদের আরও মানবিক হতে হবে, সহানুভূতিশীল হতে হবে এবং শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে দাঁড়াতে হবে।”

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আনন্দ ও অঙ্গীকারের ছাপ। তারা জানায়, এই স্বীকৃতি তাদের আরও মনোযোগী করে তুলবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কিছু করতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন- “শুধু ভালো ফল করলেই হবে না, সেই সাফল্যকে ধরে রাখতে হবে আত্মনিয়োগ ও অধ্যবসায়ের মাধ্যমে। আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব তোমাদের হাতেই।”

শিক্ষক-অভিভাবকরাও শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে পারিবারিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পুরো আয়োজনটি শুধু পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল না; এটি ছিল এক আবেগঘন সম্মিলন। যেখানে একদিকে ছিল শ্রদ্ধা ও শোক, অন্যদিকে ছিল স্বীকৃতি ও অঙ্গীকার। নিহতদের স্মরণ এবং মেধাবীদের সম্মান যেন একত্রে বলে গেল—
জীবন ক্ষণস্থায়ী, কিন্তু শিক্ষা ও মানবতা চিরন্তন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট