1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পিবিআই এর ০৬ জনের জেলার এসপি হিসেবে বদলি এবং ০১ জনের ডিআইজি পদে পদোন্নতির সংবর্ধনা - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

পিবিআই এর ০৬ জনের জেলার এসপি হিসেবে বদলি এবং ০১ জনের ডিআইজি পদে পদোন্নতির সংবর্ধনা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
পিবিআই থেকে ০৬ জন পুলিশ সুপার জেলায় বদলী হয়েছেন এবং ০১ জন অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। আজ ২৭ নভেম্বর ২০২৪৫ খ্রি. (বৃহস্পতিবার) বিকাল ০৪.০০ ঘটিকায় পিবিআই হেডকোয়ার্টার্সে তাদের বিদায় এবং পদোন্নতিজনিত সংবর্ধনা অনুষ্ঠান অনাড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল।পিবিআই প্রধান বিদায়ী এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে ক্রেষ্ট প্রদান পূর্বক শুভেচ্ছা জানান ।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল তাদের তাদের নতুন দায়িত্ব পালনের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন । এ সময় তিনি বলেন , ” জনগণের এসপি হবেন। সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনী দায়িত্ব পালন করবেন” । অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সু-সম্পর্ক রেখে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি জনাব মোঃ ওয়ালিদ হোসেনের জন্য শুভকামনা করেন।
অনুষ্ঠানে ডিআইজি (পূর্বাঞ্চল) জনাব মোঃ আবুল কালাম আজাদ, ডিআইজি (পশ্চিমাঞ্চল) জনাব মোঃ সুজায়েত ইসলাম, সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি জনাব মোঃ ওয়ালিদ হোসেনসহ বদলির আদেশ প্রাপ্ত পুলিশ সুপারগণ বক্তব্য প্রদান করেন।
বদলী আদেশ প্রাপ্তদের মধ্যে পিবিআই হেড কোয়ার্টার্সে কর্মরত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু ইউসুফ বিপিএম—সেবা পটুয়াখালী জেলায়, পিবিআই ঢাকা মেট্রো (দক্ষিণ)-এর পুলিশ সুপার জনাব মোঃ শাহাদাত হোসেন পিপিএম—সেবা বগুড়া জেলায়,পিবিআই রংপুর জেলার পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম-সেবা সুনামগঞ্জ জেলায় , জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম-সেবা মানিকগঞ্জ জেলায়, বিশেষ পুলিশ সুপার (এসআইএন্ডও) জনাব মোঃ আবদুর রহমান বান্দরবন পার্বত্য জেলায় এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা বরগুনা জেলায় বদলি হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট