1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পিবিআই হেডকোয়ার্টার্সে অনাড়ম্বরপূর্ণ পরিবেশে পিবিআই এর তিন কর্মকর্তার বিদায় সংবর্ধনা। - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

পিবিআই হেডকোয়ার্টার্সে অনাড়ম্বরপূর্ণ পরিবেশে পিবিআই এর তিন কর্মকর্তার বিদায় সংবর্ধনা।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১৩ জুলাই ২০২৫ খ্রি. (রবিবার) সকাল ১১.৩০ ঘটিকায় পিবিআই এ কর্মরত তিন জন কর্মকর্তার অবসর ও বদলি জনিত বিদায় সংবর্ধনা পিবিআই হেডকোয়ার্টার্সে অনাড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিবিআই প্রধান, অতিরিক্ত আইজিপি, জনাব মোঃ মোস্তফা কামাল । তিনি বিদায়ী কর্মকর্তাদেরকে ক্রেষ্ট প্রদান পূর্বক বিদায়ী সংবর্ধনা জানান ।

বিদায়ী কর্মকর্তা হলেন পুলিশ সুপার জনাব নাইমা সুলতানা (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ নুর ইসলাম।

বিদায় অনুষ্ঠানে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল বলেন, ০৩ জন কর্মকর্তাই স্ব-স্ব ক্ষেত্রে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পাল্পন করেছেন এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করেছেন । তিনি আরো বলেন,“কর্মজীবন সফলভাবে শেষ করে স্বাভাবিক নিয়মে বিদায় নিতে পারাটা অত্যন্ত সৌভাগ্যের।“ অবসর পরবর্তী সময় পরিকল্পিত পথে জীবন যাপন করলে অত্যন্ত আরামদায়ক জীবন যাপন করা যায়। তিনি বিদায়ী কর্মকর্তাদের বাকী জীবন সুন্দরভাবে কাটানোর প্রত্যাশা করেন। তিনি তাদের ব্যক্তি জীবন ও অবসর পরবর্তী জীবনে উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করেন।

ডিআইজি (পূর্বাঞ্চল) জনাব মোঃ সায়েদুর রহমান বলেন, প্রত্যেক কর্মকর্তাই পিবিআই এর সম্পদ ছিলেন। তারা মেধা, যোগ্যতা, ও দক্ষতার সাথে পিবিআইতে চাকরী করেছেন।

ডিআইজি (পশ্চিমাঞ্চল) জনাব মোঃ সুজায়েত ইসলাম বলেন, ০৩ জন কর্মকর্তাই অনেক বিচক্ষণ ছিলেন। তারা পিবিআইতে তাদের মেধার সর্বোচ্চ ব্যবহার করে সফল হয়েছেন ।

বিদায়ী কর্মকর্তা পুলিশ সুপার জনাব নাইমা সুলতানা (পিপিএম-সেবা), পিবিআই চট্টগ্রাম মেট্রো, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম পিবিআই হেডকোয়ার্টার্স (সিআরও-পূর্বাঞ্চল) , এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ নুর ইসলাম পিবিআই সাতক্ষীরা জেলায় কর্মরত ছিলেন।

বিদায় অনুষ্ঠানে পিবিআই হেডকোয়ার্টার্সের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট