1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পিরোজপুর মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৭৫ বৎসর বয়সী বৃদ্ধের অনশন। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

পিরোজপুর মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৭৫ বৎসর বয়সী বৃদ্ধের অনশন।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে এক নারীর বাড়িতে অনশন করেছেন ৭৫ বছর বয়সী আবুল কাসেম মুন্সি নামের এক বৃদ্ধ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ওই নারীর বাড়িতে দিনভর অনশন করেন তিনি। আবুল কাসেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে।

আবুল কাসেম মুন্সি জানান, স্ত্রী মৃ*ত্যু*র পর তিনি পুনরায় বিয়ের সিদ্ধান্ত নেন। প্রায় দুই মাস আগে ওই নারীর সঙ্গে পরিচয় হয় এবং বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। সেই সুযোগে ওই নারী বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা নেন। কিন্তু কিছুদিন ধরে হঠাৎ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এমনকি ভুল ঠিকানা দিয়ে এড়িয়ে যেতে থাকেন। পরে কয়েকদিন খোঁজাখুঁজির পর শনিবার সকালে ওই নারীর আসল বাড়ি খুঁজে পান তিনি।

তিনি বলেন, “হয় আমাকে বিয়ে করবে, নয়তো আমার টাকা ফেরত দিতে হবে। প্র*তা*র*ণার শি*কা*র হয়েছি, আমি ন্যায়বিচার চাই।”

এলাকাবাসীর অভিযোগ, ওই নারী এর আগে আরও কয়েকজনের সঙ্গে একইভাবে প্র*তা*রণা করেছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেন। এ কারণে তার দৃ*ষ্টা*ন্ত*মূলক শা*স্তি*র দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট