1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পেকুয়ায় ফ্রন্ট ফাইটার এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু

পেকুয়ায় ফ্রন্ট ফাইটার এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

মুবিনুল ইসলাম, পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে সামাজিক ও মানবিক সংগঠন ‘ফ্রন্ট ফাইটার এসোসিয়েশন’ এর উদ্যোগে এক মনোজ্ঞ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ফুলতলা স্টেশন সংলগ্ন উপকূলীয় আইডিয়াল স্কুল-এর হলরুমে আয়োজনটি সম্পন্ন হয়।
ইফতার মাহফিলের আয়োজন করেন মগনামা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সক্রিয় সদস্য সায়েদ খাঁন শান্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, যারা মানবিক ও সামাজিক কার্যক্রমে যুগান্তকারী ভূমিকা পালন করে আসছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কায়েস আহমদ, ইউপি সদস্য আমির উদ্দিন, উপকূলীয় আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা শাহাদত হোসেন, ফ্রন্ট ফাইটার এসোসিয়েশনের চেয়ারম্যান মুবিনুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মগনামার পরিদর্শক মুবিনুল ইসলাম, শিক্ষক সাইফুল ইসলাম, এবং স্থানীয় যুবকরা যেমন তারেক, রিদুয়ান, হামিদ, ইরাক, হানিফ, খালেক, আয়াছ উল্লাহ প্রমুখ।
উক্ত ইফতার মাহফিলে এলাকার ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পেশার মানুষও অংশগ্রহণ করেন। বক্তারা সামাজিক ঐক্য ও সম্প্রীতির গুরুত্বের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে সকলে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের সময় অতিথি ও আয়োজনকারীরা বলেন, এমন ইফতার মাহফিল শুধু সামাজিক বন্ধন মজবুত করার জন্য নয়, বরং সমাজের প্রতিটি মানুষের মধ্যে মানবিকতার বার্তা পৌঁছে দেওয়ার একটি অনন্য উদ্যোগ। এই ধরনের উদ্যোগ স্থানীয় যুবসমাজকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার পাশাপাশি একে অপরের প্রতি সহযোগিতা এবং সহমর্মিতা বাড়ানোর ক্ষেত্র তৈরি করে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট