1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
প্রেমিকের সাথে কেনাকাটা করতে দেখে ফেলে স্বামী,অতঃপর- নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

প্রেমিকের সাথে কেনাকাটা করতে দেখে ফেলে স্বামী,অতঃপর—-

জি এম সপ্না
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ঈদের কেনাকাটা করতে যান গৃহবধূ মনিরা খাতুন। স্বামী সেটি দেখে ফেলেন। পরে বকাবকিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ। এ খবরে আত্মহত্যার চেষ্টা করেন প্রেমিক শাহ আলম (২২)।

ষ্টাফ রিপোর্টার ঃ গত শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় বুধহাটা বাজারে ঈদের কেনাকাটা করতে যান মনিরা খাতুন ও তার প্রেমিক শাহ আলম।

জানা গেছে, সাতক্ষীরার আশাশুনি উপজেলার উত্তর চাপড়া গ্রামের আল-আমিন সানার স্ত্রী মনিরা খাতুন একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলমের সঙ্গে দীর্ঘদিন পরকীয়া প্রেমে আসক্ত ছিল। বিষয়টি আল-আমিনকে জানান তার মা। কিন্তু আল-আমিন তাতে কর্ণপাত করতেন না। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মনিরা খাতুন তার প্রেমিক শাহ আলমের সঙ্গে বুধহাটা বাজারে ঈদের কেনাকাটা করতে যায়। রাতে বাড়িতে ফিরে আসার পর স্বামী ও শাশুড়ি কেনাকাটা করতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়।

একপর্যায়ে রাতে সবাই ঘুমিয়ে গেলে সবার অজান্তে গলায় ফাঁস আত্মহত্যা করেন মনিরা খাতুন।

এদিকে, এ খবর শুনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন প্রেমিক শাহ আলম। বিষয়টি তার বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা সংকটাপন্ন।

গৃহবধূ মনিরার স্বামী আল-আমিন জানান, আমার স্ত্রীর সঙ্গে শাহ আলমের প্রেমের সম্পর্ক ছিল বলে শুনেছি। তারা দুজন একসঙ্গে বুধহাটা থেকে ঈদের কাপড়-চোপড় কিনে বাড়ি ফেরে। এ সময় শাহ আলমের সঙ্গে কেনাকাটা করতে যাওয়ার বিষয়টি জিজ্ঞাসা করাকে কেন্দ্র করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট