1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ফরিদপুর রাজবাড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিএসটিআই একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান - নব দিগন্ত ২৪
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

ফরিদপুর রাজবাড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিএসটিআই একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ০৩-১১-২০২৫ খ্রিঃ তারিখে রাজবাড়ি জেলার বিভিন্ন উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযান নিম্ন লিখিত প্রতিষ্ঠানে পরিচালনা করা হয়।

১. মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশন, বালিয়াকান্দি বাজার, বালিয়াকান্দি, রাজবাড়ী এর ডিজেল ও পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

২. মেসার্স নাসির ফিলিং স্টেশন, রশোড়া, সদর, রাজবাড়ী এর পেট্রোল ও অকটেন ডিসপেন্সিং ইউনিটগুলোর পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায় এবং ডিজেল ডিসপেন্সিং ইউনিটটি সীলকরণ করা হয়।

৩. মেসার্স ভাই ভাই ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার, গোয়ালন্দ মোড়, সদর, রাজবাড়ী এর ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীরেকে বিক্রয় না করার পরামর্শ দেওয়া হয়।

৪. মেসার্স রাজবাড়ী মিষ্টান্ন ভাণ্ডার, গোয়ালন্দ মোড়, সদর, রাজবাড়ী এর ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

৫. মেসার্স সেতু সুপার আইসক্রিম ফ্যাক্টরি, বালিয়াকান্দি, রাজবাড়ী নামীয় প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে বন্ধ পাওয়া যায়।

৬. মেসার্স আনন্দ বেকারি, বালিয়াকান্দি বাজার, রাজবাড়ী এর বিস্কুট, কেক ও ব্রেড পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীরেকে বিক্রয় না করার পরামর্শ দেওয়া হয়।

৭. মেসার্স জননী বেকারি, বালিয়াকান্দি বাজার, রাজবাড়ী এর বিস্কুট ও ব্রেড পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীরেকে বিক্রয় না করার পরামর্শ দেওয়া হয়।

উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব মো: খালিদ হাসান, পরিদর্শক (মেট) ও জনাব মোঃ জুবায়ের আল সিদ্দিকী, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট