1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যা ও বর্বর হামলার প্রতিবাদে গুইমারা উপজেলা ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যা ও বর্বর হামলার প্রতিবাদে গুইমারা উপজেলা ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

প্রতিবেদন: মুবিনুল ইসলাম, গুইমারা উপজেলা প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় ইজরায়েল গণহত্যা ও মানবতাবিরোধী যুদ্ধাপরাধের প্রতিবাদে উত্তাল আজ বিশ্বের মুসলিমসহ মানবতাবাদী মানুষ। নৃশংস হত্যাকান্ড ও নির্মমতার প্রতিবাদে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির গুইমারা উপজেলা ছাত্র দলের উদ্যোগে গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের হাজারো মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে গুইমারা উপজেলা বিএনপির অফিস হতে মিচিল এর মাধ্যমে গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা গুইমারা সরকারি মডেল হাই স্কুল এর সামনে মানববন্ধনে অংশ নেন। ইসরায়েলী পণ্য বর্জন ও ইসরাইলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন। গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ বলেন-অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে এবং
গণহত্যার দায়ে ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে চিরতরে মুছে দেওয়ার দাবী জানান বক্তরা। তারা আরও বলেন,আমেরিকাসহ বিশ্ব মোড়ল দেশগুলো আজ ইজরায়েলের গণহত্যা দেখেও না দেখার ভান করে নিঃশ্চুপ হয়ে আছেন! তাদেরও বয়কট করতে হবে। এসময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট