1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় আদালত চত্ত্বর থেকে পালানো আসামি শাহীন ১৭ ঘণ্টা পর গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

বগুড়ায় আদালত চত্ত্বর থেকে পালানো আসামি শাহীন ১৭ ঘণ্টা পর গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় আদালত চত্ত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি শাহীন ওরফে মিরপুরকে (১৯) ১৭ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহীন ওরফে মিরপুর (১৯) বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলমের ছেলে। বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বর থেকে হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যায় শাহীন। এর আগে, গত ১০ ডিসেম্বর রাত ৮টার দিকে আকবরিয়া হোটেল সংলগ্ন এলাকায় ঘোরাফেরার সময় আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে সন্ধ্যায় প্রিজন ভ্যানে তোলার সময় ঘটে পালানোর ঘটনা। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র ইনচার্জ ইকবাল বাহার জানান আদালত চত্ত্বর থেকে পালিয়ে যাওয়ার পরপরই বিভিন্ন সূত্রে তার অবস্থান যাচাই শুরু করি। সকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট