1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় আ.লীগ ও কৃষকলীগ নেতা গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বগুড়ায় আ.লীগ ও কৃষকলীগ নেতা গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয় ভাংচুর ও ককটেল হামলার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার কাদাই গ্রামের আহম্মাদ আলী ফকিরের ছেলে কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাহার আলী ফকির (৬০) ও বিলচাপড়ী গ্রামের ছলিম উদ্দিনের ছেলে এলাঙ্গী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আবু সাইদ (৩০)। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহরের হোটেল আরাফাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান চলতে থাকে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠানে হামলা চালিয়ে মারপিট, ভাংচুর ও ব্যানারে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৫ সালের ১২ নভেম্বর হোটেল আরাফাতের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক রনি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে সাহার আলী ও আবু সাইদকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট