1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় একসঙ্গে জন্ম নিল চার নবজাতক। - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় একসঙ্গে জন্ম নিল চার নবজাতক।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার:
বগুড়ায় একসঙ্গে জন্ম নেওয়া চার ছেলেসন্তান সুস্থ আছে। (২৭ এপ্রিল রোববার) তাদের নাম রাখা হয়েছে মোহাম্মদ, আহম্মেদ, ওমর ও রহমান। সৌদিপ্রবাসী বাবা শরিফুল ইসলামের অবর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মা জান্নাতি আক্তার সদ্যভূমিষ্ঠ চার সন্তানের এই নাম রাখেন। প্রথম সন্তান জন্মের আট বছর পর গত শুক্রবার রাতে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে একসঙ্গে চার নবজাতকের জন্ম দেন জান্নাতি আকতার। তিনি জেলার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর গ্রামের সৌদিপ্রবাসী শরিফুল ইসলামের স্ত্রী। এ দম্পতির আট বছরের একটি ছেলে আছে। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া চার নবজাতক ও মা সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালের প্রশাসনিক প্রধান টিএমএসএসের উপনির্বাহী পরিচালক মতিউর রহমান। তিনি বলেন, আট বছর পর জান্নাতি দ্বিতীয়বারের মতো গর্ভধারণ করেন। গত শুক্রবার অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন। প্রসূতি বিভাগের সহযোগী অধ্যাপক মনোয়ারা খাতুন তাঁর অস্ত্রোপচার করেন। বর্তমানে মা ও চার সন্তান হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে আছে। মা জান্নাতি আক্তার বলেন, তাঁর স্বামী কয়েক বছর ধরে সৌদিপ্রবাসী। গত বছর তিনি সৌদিতে ওমরাহ করতে যাওয়ার পর স্বামীর সঙ্গে থেকে দেশে ফেরার পর অন্তঃসত্ত্বা হন। শুক্রবার বিকেলে প্রসববেদনা অনুভব করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। রাতে অস্ত্রোপচারের পর চারটি ছেলেসন্তানের জন্ম হয়। আজ তাদের নাম রাখেন মোহাম্মদ বিন শরিফুল, আহম্মেদ বিন শরিফুল, ওমর বিন শরিফুল ও রহমান বিন শরিফুল। একসঙ্গে চার ছেলেসন্তান জন্ম নেওয়ার খবরে উচ্ছ্বসিত সৌদিপ্রবাসী বাবা। ভিডিও কলে তিনি ছেলেদের মুখ দেখে আনন্দে আত্মহারা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট