1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় এনসিপি’র সমন্বয় সভাস্থল লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় এনসিপি’র সমন্বয় সভাস্থল লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উত্তরাঞ্চীলয় মূখ্য সংগঠক সারজিস আলমের উপস্থিতিতে দলটির সমন্বয় সভা চলাকালে সভাস্থল স্থানীয় জিলা পরিষদ চত্বর লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। সোমবার বেল সাড়ের ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিক্ষেপ করা দু’টি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি এবং এনসিপি’র সভায়ও কোন বিঘ্ন সৃষ্টি হয়নি। পুলিশ অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে সেটিকে নিস্ক্রিয় করার জন্য পানি ভর্তি বালতির ভেতরে রেখে দিয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে এনসিপি’র সভাস্থলকে ঘিরে আগে থেকেই ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ কারণে কেউ সভাস্থলের ভেতরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারনি। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান জিলা পরিষদের বাইরে থেকে দু’টি হাতবোমা নিক্ষেপ করা হয়েছে। তবে তাতে কেউ হতাহত হয়নি। তিনি বলেন, কে বা কারা এই হাতবোমা নিক্ষেপ করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে দুপুর পৌণে ৩টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এনসিপি’র অস্থায়ী কার্যালয় উদ্বোধনের প্রাক্কালে সাংবাদিকদের ব্রিফিং করেন দলটির উত্তরাঞ্চীলয় মূখ্য সংগঠক সারজিস আলম।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট