1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার: গ্রেপ্তার ২ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার: গ্রেপ্তার ২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুর উপজেলা থেকে কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১২। রবিবার ২১ সেপ্টেম্বর বিকেলে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের সোনালী পুকুর পাড়ের মাছের খাদ্য মজুদ রাখার মেশিন ঘর থেকে প্রায় ১৯০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় মূর্তি বিক্রির চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন , পুকুরের মালিক (লীজ গ্রহীতা) আবুল বাশার রুবেল (৫৫) ও বিক্রির সহায়তাকারী আল আমিন (৪৮)। রুবেল শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া ফরেষ্টগেট এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে ও আল আমিন সিরাজগঞ্জ সদরের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় ১ বছর আগে পুকুরটি সংস্কার করা হয়।ধারণা করা হচ্ছে পুকুর সংস্কারের সময়ে তারা মূর্তিটি পায়। পরবর্তিতে পুকুর লিজ গ্রহীতা মূর্তিটি বিক্রির জন্য বিভিন্ন ক্রেতাকে দেখান। মূর্তিটি বিক্রির কথা লোকমুখে ফাঁস হলে র‌্যাব-১২ এর একটি গোয়েন্দা দল গোপন ভাবে তদন্ত করে সত্যতা নিশ্চিত করেন।বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তিতে তারা বিশেষ অভিযানের মাধ্যমে মূর্তিটি উদ্ধার করেন। এ বিষয়ে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহম্মেদ জানান,উদ্ধারকৃত মূর্তির ওজন প্রায় ১৯০ কেজি এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট