1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বগুড়ায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে গৃহবধূ চন্দনা রানীর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকার ঋষিপাড়া থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার আসামির নাম কাজল চন্দ্র (২৫)। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল এলাকার জুরেন চন্দ্রের ছেলে। রবিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট বিএন ওয়াহিদুজ্জামান। র‍্যাবের এই কর্মকর্তা জানান, নিহত চন্দনা রানী প্রায় ছয় বছর আগে একই এলাকার নয়ন চন্দ্রের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর স্বামীর বাড়িতে বসবাসের সময় পারিবারিক জটিলতা তৈরি হয়। একপর্যায়ে স্বামী-স্ত্রীর বিচ্ছেদ ঘটে এবং চন্দনা বাবার বাড়িতে চলে যান। পরে কাজল চন্দ্র বিয়ের আশ্বাস দিয়ে চন্দনাকে বিভিন্ন সময় নিজের বাড়ি ও ঢাকায় নিয়ে যান। ঢাকায় প্রায় চার মাস তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করেন। গত ১৪ জুন চন্দনা কাজলের বাড়িতে গেলে সেখানে তাঁকে নির্যাতন করা হয়। একপর্যায়ে বিষাক্ত ট্যাবলেট খাইয়ে অচেতন অবস্থায় সিএনজি যোগে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যরা চন্দনাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের কাকা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় হত্যা মামলা করেন। র‍্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মামলার পলাতক আসামি কাজল চন্দ্র সাভারের হেমায়েতপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে র‍্যাব-১২ ও র‍্যাব-৪-এর যৌথ দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। র‍্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট বিএন ওয়াহিদুজ্জামান বলেন, অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট