1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হত্যা মামলায় তিনজনের - নব দিগন্ত ২৪
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

বগুড়ায় চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হত্যা মামলায় তিনজনের

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

মৃত্যুদণ্ড: তিনজনের যাবজ্জীবন
আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলীতে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হোসেন হত্যা মামলায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন ও এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বগুড়া জেলা ও দায়রা জজ শাহজাহান কবির এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাজেদুর রহমান পিন্টু আদালতে উপস্থিত ছিলেন। তবে বাকি আসামিরা পলাতক রয়েছেন। আদালত জানিয়েছেন, গ্রেফতারের পর তাদের সাজা কার্যকর হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবুল কালাম ওরফে বাবুল (৩৫) , মিশু (৩০) ও মানিক (৩২) । যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন দেলোয়ার হোসেন দলু (৬৮), আশিক (৩০) ও মাজেদুর রহমান পিন্টু (৪৬) । রাষ্ট্রপক্ষের অভিযোগ প্রমাণিত না হওয়ায় শান্ত নামে এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এছাড়া শিশু দুই আসামির বিচার শিশু আদালতে এখনো চলমান রয়েছে। ঘটনার সূত্রপাত ২০১৭ সালের ২৭ নভেম্বর রাতে। গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হোসেনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। সে সময় তিনি এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। স্থানীয় সূত্র জানায়, চারমাথা মোড়ে ওঁৎ পেতে থাকা হামলাকারীরা রামদা দিয়ে কুপিয়ে ফেলে পালিয়ে যায়। পুলিশের তথ্য অনুযায়ী জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের বড় ভাই মমিন হোসেন পরদিন গাবতলী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে সিআইডির তৎকালীন পরিদর্শক সকির উদ্দিন ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার। পুলিশ জানিয়েছে পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট