1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ট্রাকের ধাক্কায় চালক নিহত - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় ট্রাকের ধাক্কায় চালক নিহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ট্রাকের ধাক্কায় ঘুমন্ত এক চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন হেলপার। সোমবার ভোরে শিবগঞ্জের মহাস্থান নাগরকান্দী হাতিবান্ধা এলাকার বগুড়া- রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মনির হোসেন (২৮)। তিনি পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের ছেলে। আহত হেলপার লায়ন মিয়া (২৫) একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চালক মনির হোসেন তখন ঘুমাচ্ছিলেন। হেলপার লায়ন মিয়া ট্রাকটি চালাচ্ছিলেন। ধাক্কায় ট্রাকের সামনের অংশ দুমড়ে যায়। হেলপারকে আহত অবস্থায় বের করা গেলেও চালক আটকে পড়েন ভেতরে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে চালকের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরো জানান কীভাবে দুর্ঘটনা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট