1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা ও ছেলের - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা ও ছেলের

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : বগুড়ার সোনাতলায় সান্তাহার-লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মা রনি বেগম (৩০) ও তার ছেলে আরাফাত (৮)। নিহত রনি বেগমের বাড়ী সোনাতলা উপজেলার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জের দোয়াইল এলাকায়। জানা গেছে, সকালে রনি বেগম তার ছেলে আরাফাতকে নিয়ে সোনাতলা যান। পরে ট্রেন আসার কিছুক্ষণ আগে তারা রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানকার স্থানীয় এক ব্যক্তি তাদেরকে রেল লাইন থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। তবে এর মধ্যে ট্রেন চলে এসে মা ছেলেকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় যে ব্যক্তি তাদেরকে রেল লাইন থেকে সরানোর চেষ্টা করছিলেন তিনিও আহত হন। তবে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান। তিনি বলেন, জানতে পেরেছি নিহত রনি বেগম তার ছেলেকে নিয়ে রেল লাইনের ধার দিয়ে যাচ্ছিলেন। কিন্তু এর মধ্যে ট্রেন চলে আসে। ঘন কুয়াশা থাকায় তারা হয়তো বুঝতে পারেনি। এ কারণে ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট