1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একটি কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে শনিবার (১৭ জানুয়ারি) সকাল পর্যন্ত পরিচালিত এক অভিযানে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. রাজিব, আবু হুরায়রা ও সুলতান মাহমুদ। তাঁরা শিবগঞ্জ এলাকায় সক্রিয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য। সেনাবাহিনী জানায়, শিবগঞ্জ এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নজরদারির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মোকামতলা এলাকায় অভিযান পরিচালনা করে শিবগঞ্জ সেনা ক্যাম্পের একটি টহল দল। ক্যাপ্টেন সাকলাইন তুষার ও লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই এলাকা থেকে সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে কুড়াল, ছুরি ও রামদা রয়েছে। এ ছাড়া আটক ব্যক্তিদের ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করে লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিন বলেন, আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা অস্ত্র আইনানুগ প্রক্রিয়ায় শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট