1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় পলিটেকনিকের মূল ফটকের নাম লাল কাপড়ে ঢেকে দিল শিক্ষার্থীরা - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বগুড়ায় পলিটেকনিকের মূল ফটকের নাম লাল কাপড়ে ঢেকে দিল শিক্ষার্থীরা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার:
ছয় দফা দাবি ও কারিগরি শিক্ষা সেক্টরের বৈষম্য দূর করার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বগুড়ার পলিটেকনিক শিক্ষার্থীরা। সর্বশেষ শনিবার (২০ এপ্রিল) রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের নাম লাল কাপড়ে ঢেকে দেন। বেলা ১২টার দিকে ক্যাম্পাস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ইনস্টিটিউট গেইটে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য মূল ফটকের নাম ঢেকে রাখা হবে। একই দিনে শহরের নওদাপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টিএমএসএস টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। তারাও একই দাবিতে আন্দোলনে সংহতি প্রকাশ করে। এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল বের করেন। পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে শুরু হয়ে কলোনী এলাকা প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা গেইটের সামনে রাস্তার ওপর সমাবেশ করেন। সেখানে তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা পলিটেকনিকের মূল ফটকে তালা লাগিয়ে দেন এবং তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। তারা জানান কেন্দ্রে সংলাপ হলেও আমরা তা প্রত্যাখ্যান করেছি। কোয়ার্টারে অবস্থানরত ক্রাফট ইন্সট্রাক্টরদের ২৪ ঘণ্টার মধ্যে কোয়ার্টার ছাড়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এর আগের দিন বুধবার (১৭ এপ্রিল) শিক্ষার্থীরা শহরের বনানী মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ১১টা থেকে প্রায় পৌনে ৩টা পর্যন্ত টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে বগুড়া সরকারি পলিটেকনিকসহ পাঁচটি বেসরকারি টেকনিক্যাল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বিকেলে ঢাকা ও কুমিল্লায় শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ এনে বগুড়া পলিটেকনিক ক্যাম্পাসে মশাল মিছিলও করে তারা। এরও আগে ১৫ এপ্রিল শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। সেখানে তারা ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—হাইকোর্টের রায় প্রত্যাহার, নিয়োগবিধি সংশোধন, শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, আলাদা কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়’ গঠন এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট