1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার সজীব হাসান (বগুড়া - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বগুড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার সজীব হাসান (বগুড়া

সজীব হাসান
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

প্রতিনিধি: বগুড়ার
ধাওয়াপাড়া এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে সোনাতলার একটি চর থেকে এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- বগুড়া সদরের নারুলী দক্ষিণপাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে মোঃ জুয়েল মিয়া (২৫), ধাওয়াপাড়া এলাকার মোঃ আমিনুল হকের ছেলে মোঃ নুর আলম ওরফে সুইট (৩৫) এবং উত্তর ধাওয়াপাড়া এলাকার মোঃ আলম প্রাংয়ের ছেলে মোঃ রাব্বি হোসেন (২০)। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক। এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে পুলিশ একটি অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালাচ্ছিল। একটি ট্রাক বালু নিয়ে যাওয়ার পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় একদল দুর্বৃত্ত ট্রাকের চালককে জিম্মি করে এবং মুক্তিপণ দাবি করে। পরে পুলিশ খবর পেয়ে রাত সাড়ে দশটার দিকে অভিযান চালিয়ে চালক ও ট্রাকটি উদ্ধার করে। অভিযানের সময় দুর্বৃত্তরা পুলিশের উপর ইটপাটকেল ছুড়ে হামলা চালায়, এতে আহত হন এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব।
পুলিশের অভিযানে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা গুরুতর হলেও বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। নারুলি ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক জানান পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট