1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ফিলিং স্টেশন থেকে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার - নব দিগন্ত ২৪
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা আদমদীঘিতে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ভাংপাতা শার্শার বেলতলা বাজারে অপরিপক্ক হিমসাগরের ছড়াছড়ি : কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম

বগুড়ায় ফিলিং স্টেশন থেকে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার ; বগুড়া শহরের দত্তবাড়ী এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষ থেকে ইকবাল হোসেন (২৫) নামে এক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। নিহত ইকবাল ওই ফিলিং স্টেশনে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির। জানা গেছে, শনিবার রাতের শিফটে ইকবাল ও বিক্রয় সহকারী রতন দায়িত্বে ছিলেন। সকালে আরেক কর্মচারী কাজে এসে অফিসকক্ষের মেঝেতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে সেলসম্যান রতনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে গ্রেপ্তার করা গেলে হত্যার মূল রহস্য উদ্ঘাটন সহজ হবে বলে ধারণা করছে পুলিশ। এদিকে, সিরাজগঞ্জ থেকে সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান হত্যার কারণ হিসেবে প্রাথমিকভাবে ব্যক্তিগত শত্রুতা কিংবা অর্থ লুটের বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। একজন কর্মচারী নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পাওয়া গেলে হত্যার ক্লু মিলবে। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট