1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় মানসিক ভারসাম্যহী' যুবকের মৃতদেহ উদ্ধার - নব দিগন্ত ২৪
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় মানসিক ভারসাম্যহী’ যুবকের মৃতদেহ উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরে মাটিতে শুয়ে থাকা অবস্থায় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে কোনো এক সময়ে আশেকপুর ইউনিয়নের জোড়া গ্রামের তালতলা এলাকায় বগুড়া–নাটোর মহাসড়কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম হৃদয় (৩০)। তিনি রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর এলাকার রতন মন্ডলের ছেলে। পরিবারের বরাত দিয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক বলেন, হৃদয় মানসিক ভারসাম্যহীন ছিলেন। ১৮ নভেম্বর গাইবান্ধায় তাদের বেয়াইয়ের খাবারের হোটেলে কাজের জন্য তাঁকে রেখে আসা হয়। ২১ নভেম্বর দুপুরে গাইবান্ধা থেকে ট্রেনে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে বগুড়া রেলস্টেশনে নেমে পড়েন। রাত ৮টার দিকে স্থানীয়রা তাঁকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখেন। শনিবার সকাল ৬টার দিকে স্থানীয়রা তাঁকে কম্বল গায়ে শুয়ে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আরও জানান পরিবারের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট