1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় মুরগি চুরি নিয়ে বিরোধ: নয়দিন পর মারা গেল প্রতিপক্ষের স্বাধীনও - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে উল্লাপাড়াবাসীর সংবর্ধনা ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজের ভিডিও ভাইরালে শোকজ প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব

বগুড়ায় মুরগি চুরি নিয়ে বিরোধ: নয়দিন পর মারা গেল প্রতিপক্ষের স্বাধীনও

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলীতে মুরগি চুরি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত স্কুল শিক্ষার্থী স্বাধীন ইসলাম (১৭) নয়দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন। এর আগে গত ৯ নভেম্বর রাতে স্বাধীনের অনুসারীরা কুপিয়ে হত্যা করেছিল প্রতিপক্ষ কাঠমিস্ত্রি তরিকুল ইসলাম ভুট্টোকে (৫০)। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্বাধীন ইসলাম মারা যান। স্বাধীন স্থানীয় রামচন্দ্রপুর হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান গাবতলী দুর্গাহাটার কিত্তনীয়া গ্রামে চলতি বছরের মে মাসে ৪২টি মুরগি চুরির ঘটনায় নিহত স্বাধীনদের সঙ্গে খামার মালিক জহুরুল ও খায়রুলদের হট্টগোল বাঁধে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা ও উত্তেজনা চলছিল। সম্প্রতি ওই বিরোধের জেরে নিহত স্বাধীন ও তার সহযোগীরা খামার মালিক খায়রুল ও তার দুই ভাইকে কুপিয়ে আহত করে।
এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর প্রথমে খায়রুল ও তার সহযোগীরা স্বাধীনকে কুপিয়ে আহত করে। পরে সন্ধ্যায় দুর্গাহাটার রামচন্দ্রপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পথে কীর্তনীয়া বাজারে স্বাধীনের অনুসারীরা খায়রুলদের মামাতো ভাই ভুট্টোকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে। ওই মামলায় অভিযুক্ত হয়ে নিহত স্বাধীনের পরিবারের সদস্যরাও পলাতক আছেন। তবে নিহত স্বাধীনের পরিবারের দাবি, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুজন নিহত হয়েছেন। বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বুধবার নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট