1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার: আটক ২ - নব দিগন্ত ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার: আটক ২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি বাস থেকে দুই যুবকসহ ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের ছোনকা এলাকার নাবিল পাম্বে যাত্রা বিরতির সময় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার রাজবাড়ী এলাকার কাশেম শেখের ছেলে লিটন শেখ (৪০) ও রিমন হোসেনের ছেলে পলাশ (২৭) হোসেন। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রা বিরতির সময় অভিযান চালানো হয়। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি নীল স্কুলব্যাগ ও একটি বস্তা সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ব্যাগ ও সিমেন্টের বস্তার মধ্যে থেকে ৮ কেজি গাঁজা পাওয়া যায়। ওসি আরও জানান, গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট