1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ও আহত ৭। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে উল্লাপাড়াবাসীর সংবর্ধনা ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজের ভিডিও ভাইরালে শোকজ প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ও আহত ৭।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: -বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাইপাস সড়কে শনিবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও অটোরিকশার উপর উঠে যায়। এতে দুই যানবাহন দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই মারা গেছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও অন্য যানবাহন জব্দ করা হয়েছে এবং ঘটনার কারণ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট