1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত - নব দিগন্ত ২৪
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু মেহেদী হাসান (২১) ও শাহাবুল হাসান (২৩) নিহত এবং একই ঘটনায় উৎসব চক্রবর্তী (২০) আহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদী হাসান ও শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকার মরহুম বাবলু ব্যাপারীর ছেলে শাহাবুল হাসান । এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার উৎসব চক্রবর্তী । প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল এর অতিরিক্ত গতি থাকায় ফুলবাড়ী বাজার এলাকায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানের দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে । এতে ইটের দেওয়াল ও শাটার ভেঙ্গে গিয়ে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে তাদেরও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় মেহেদী ও শাহাবুল হাসান মারা যান। আহত উৎসব চক্রবর্তী জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটে। তারা তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছেন। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন দুর্ঘটনায় শাহাবুল হাসান ও মেহেদী হাসান মারাত্মক জখম হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাহাবুল।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট